টেক্সাসে নতুন টর্নেডোর আঘাত, নিহত ৮

টেক্সাসে নতুন করে আঘাত হানা টর্নেডোতে কমপক্ষে আটজন নিহত হয়েছে। এই নিয়ে গত এক সপ্তাহের বন্যা ও ঘূর্ণিঝড়ে ২৬ জন নিহত হয়েছে।
 
সিএনএন জানিয়েছে, টেক্সাসের ডালাস এলাকায় টর্নেডোর কবলে পড়া এক গাড়ি দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। ডালাসের কাছেরই একটি শহরে আরো তিনজন নিহত হয়েছে।  টেক্সাসের পুলিশ জানিয়েছে, ডালাসে নিহতের সংখ্যাটি প্রাথমিক। এখানে অনেক শক্তিশালী টর্নেডো আঘাত হেনেছে এবং হতাহতের সংখ্যা বাড়তে পারে।
 
এছাড়া এর আগে মিসিসিপিতে ১০ জন ও টেনেসিতে ছয় জন নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রে শীতের সময়ে দক্ষিণাঞ্চলজুড়ে হওয়া এই টর্নেডোগুলোকে আবহাওয়ার অস্বাভাবিক আচরণ বলে মনে করা হচ্ছে । বিবিসি ও সিএনএন।