সিরিয়া বিষয়ক জাতিসংঘ বিশেষ দূত স্ট্যাফ্যান দ্য মিসতুরা আগামী ২৫ জানুয়ারি জেনেভায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও বিরোধীদের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
তার কার্যালয় শনিবার জানায়, দ্য মিসতুরা নির্ধারিত তারিখে আলোচনা অনুষ্ঠান ও এই প্রক্রিয়ায় সিরিয়ার সংশ্লিষ্ট সকল পক্ষ যাতে পূর্ণাঙ্গ সহযোগিতা করে তার জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, শান্তি আলোচনা শুরুর প্রক্রিয়া বিচ্যুত করার কোন পদক্ষেপ গ্রহণযোগ্য হবে না। এএফপি।