জাতীয় নাট্যশালায় সৈয়দ হক জয়ন্তী

নাট্যকার সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার জীবন ও কর্ম নিয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছে সৈয়দ হক জয়ন্তী উদযাপন পরিষদ।
 
সোমবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হবে সৈয়দ হক জয়ন্তী।
অনুষ্ঠানে আলোচনায় অংশ নিবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, রামেন্দু মজুমদার, সৈয়দ হাসান ইমাম, মামুনুর রশীদ, নাসির উদ্দীন ইউসুফ, গোলাম কুদ্দুছ, লিয়াকত আলী লাকী, ড. মোহাম্মদ সামাদ।
 
এতে স্বাগত বক্তব্য রাখবেন সৈয়দ হক জয়ন্তী উদযাপন পরিষদের সদস্য সচিব আকতারুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সৈয়দ হক জয়ন্তী উদযাপন পরিষদের আহ্বায়ক নাট্যজন আতাউর রহমান।
 
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন খায়রুল আনাম শাকিল, অদিতী মহসীন নৃত্য পরিবেশন করবেন ওয়ার্দা রিহাব আবৃত্তি পরিবেশন করবেন বিশিষ্ট আবৃত্তিকার হাসান আরিফ।