রেডিসনে জমকাল ‘থার্টি-ফার্স্ট নাইট সেলিব্রেশন’

৩১ ডিসেম্বর থার্টি ফাস্ট নাইট  উপলক্ষে রাজধানী ঢাকার রেডিসন ব্লু পাঁচ তারকা হোটেলে আয়োজন করা হয়েছে একটি বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানটি সাজানো হয়েছে ভিন্ন আঙ্গিকে। আইটেম ড্যান্স, গান, ফ্যাশন সব কিছুই থাকবে জমকালো এই আয়োজনে।
 
অনুষ্ঠানটিতে প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন কানিজ সুবর্না, দিভা, লাইলা নাঈম ও তার দল । এছাড়াও থাকছে দেশের প্রথম সারির মডেল ইমি, মারিয়া, আঁখি, মাশিয়াত ও ঝুমুরদের ফ্যাশন শো।
 
রূপকথা ইভেন্ট অ্যান্ড কমিউনিকেশনে আয়োজনে অনুষ্ঠানটি রাত আটটা থেকে শুরু হবে এবং চলবে মধ্য রাত পর্যন্ত। ইতি মধ্যেই রেডিসন হোটেলের লবিতে পাওয়া যাচ্ছে অনুষ্ঠানটির টিকিট।