আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমানবন্দরের কাছে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এতে হতাহতের আশঙ্কা করা হচ্ছে। আজ সোমবার এই ঘটনা ঘটে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
ঘটনাস্থলে থেকে এক পুলিশ কর্মকর্তা বলেছেন, এক আত্মঘাতী বোমা হামলাকারী একটি ট্রাকে করে ঘটনাস্থলে আসে ও বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণে অনির্দিষ্টসংখ্যক মানুষ হতাহত হয়েছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিস বলেছেন, ঘটনাস্থলে তদন্ত চলছে।
এর আগে তালেবানরা কাবুল বিমানবন্দরে বোমা হামলা চালিয়েছিল। এছাড়াও স্প্যানিশ গেস্টহাউজ ও বাগ্রাম বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে তারা।