পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ গতকাল তার নাতনির বিয়েতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেয়া পাগড়ি পরলেন। গত শুক্রবার রাজস্তানের গোলাপি রংয়ের এই পাগড়ি প্রধানমন্ত্রী মোদী পাকিস্তান প্রধানমন্ত্রীকে উপহার দেন।
এর মাধ্যমে নওয়াজ শরিফ ভারতের সঙ্গে একটি সুসম্পর্ক যে স্থাপন করতে চান তার ইঙ্গিত দিলেন বলে মনে করা হচ্ছে। এছাড়া প্রধানমন্ত্রী মোদীর উপহারকে তিনি কতটা মূল্যায়ন করলেন তাও জানালেন।
নওয়াজ শরীফের মেয়ের (মরিয়ম নওয়াজ) ঘরের নাতনি মেহেরুন্নেসা । মেহেরুন্নেসা শিল্পপতি চৌধুরী মুনিরকে বিয়ে করেছেন।
নওয়াজের নাতনির বিয়েতে অভিনন্দন জানিয়েছেন মোদী। একই সঙ্গে তাকে উপহারও দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। খবর: এনডিটিভি ও আইবিএন লাইভ।