আন্তর্জাতিক বক্স অফিসে ঝড় তুলেছে ডিজনির নতুন সায়েন্স ফিকশন সিনেমা ‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়াকেন্স’ । গত ২৫ ডিসেম্বর ক্রিসমাস উৎসবে মুক্তি পাওয়া ছবিটি ইতিমধ্যে ১ বিলিয়ন ব্যবসা করে রেকর্ড সৃষ্টি করেছে।
এর আগে এই বছরেই জুরাসিক পার্কের নতুন ছবিটি প্রথম সপ্তাহে সর্বোচ্চ আয়ের রেকর্ড করেছিল। সেই রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লও ‘স্টার ওয়ার্স’।
ডিজনির ডিস্ট্রিবিউশন কর্মকর্তা ডেভ হলিস জানান, এই ছবিটি অভাবনীয় ব্যবসা করছে। দর্শকরা ছবিটিকে সাদরে গ্রহণ করেছে, এবং তাদের কারনেই আমরা রেকর্ড সৃষ্টি করতে পেরেছি।’
উল্লেখ্য, এই ছবির সাথে মুক্তি পেয়েছিল জেনিফার লরেন্স অভিনীত ডেভিড রাসেল পরিচালিত ছবি ‘জয়’। হলিউড টপ-চার্টে ছবিটি তৃতীয় নম্বরে অবস্থান করছে।