মুম্বাইয়ে বিজয়ী বাংলাদেশি চলচ্চিত্র ‘দি পোস্টার’

আসিফ খান পরিচালিত বাংলাদেশের স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ‌‌‘দি পোস্টার’ মুম্বাই এর ইয়াপ টিভি শর্ট ফিল্ম কন্টেস্ট ২০১৫ এ বিজয়ী হয়েছে। বলিউড স্টার অভিষেক বচ্চন পুরস্কারস্বরূপ আসিফ খানের হাতে ১ লক্ষ রুপি তুলে দেন ।
 
জহির রায়হানের গল্প অবলম্বনে আসিফ খান পরিচালিত ও প্রযোজিত চলচ্চিত্রটি ৪০৭ টি চলচ্চিত্রকে পিছনে ফেলে পৌঁছে টপ ২০ এ। অতঃপর বিচারকদের রায় এবং অনলাইন এর দর্শক ভোটে বিজয়ী হয় দি পোস্টার।
 
বিচারকের আসনে ছিলেন আনুরাগ কাশ্যাপ, সুধীর মিসরা এবং কেতান মেহতা। অবশেষে ২৩ ডিসেম্বর মুম্বাই জে-ডাব্লিও ম্যারিওট এ পুরস্কারসরুপ আসিফ খানের হাতে ১ লক্ষ রুপি তুলে দেন বলিউড স্টার অভিষেক বচ্চন, নির্মাতা সুধীর মিসরা এবং ইয়াপটিভি পরিচালক।
 
পোস্টার ছবি নিয়ে পরিচালক জানিয়েছেন মুম্বাইতে পোস্টার বাংলা ছবি এবং বাংলাদেশের ছবি হিসেবে প্রশংসিত হয়েছে। দি পোস্টার এখন পর্যন্ত ১০ টি পুরস্কার এবং ২৫ টি অফিসিয়াল সিলেকশন পেয়েছে। ভারতে ছাড়াও দি পোস্টার প্রদর্শিত হয়েছে অস্ট্রেলিয়া, জার্মানি, তুর্কি ও গ্রিসে।