এশিয়ান টিভির সাপ্তাহিক অনুষ্ঠান মুভি বাজার এর দর্শক জরিপে ২০১৫ সালের সেরা অভিনেতার নাম ঘোষণা করবেন জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা৷
IMG0
মুভি বাজার এর ফেসবুক পেজ www.facebook.com/moviebazarbd এ জরিপ চালানো হয়৷ দর্শকরা তাদের চোখে প্রিয় অভিনেতার ২০১৫ সালের কাজ উল্লেখ করে তার পক্ষে মতামত দেন৷ প্রাথমিকভাবে শাকিব খান, আরেফিন শুভ ও বাপ্পী আছেন সেরার দৌড়ে৷
IMG1
সেরা অভিনেতা ২০১৫ এর নাম ঘোষণার পাশাপাশি পূর্ণিমা তার সিনেমার নায়কদের নিয়ে ও নিজের ক্যারিয়ার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন৷ বিশেষ মুভি-বাজার প্রচার হবে ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার বছরের শেষ দিন রাত ১০টায়৷
অনুষ্ঠানটির পরিকল্পনা, গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন সৈকত সালাহউদ্দিন৷ প্রযোজনায় নুরুল আলম তরিত৷