দেশের নাটক, টেলিফিল্ময়ের পরিচিত মুখ অপি করিম এবার তারকাদের নিয়ে প্রাণ খোলা আলাপনে। জিটিভির 'অপি’স গ্লোয়িং চেয়ার' নামে একটি অনুষ্ঠান উপস্থাপনা দায়িত্ব নিয়েছিলেন তিনি। তার এই অনুষ্ঠানের প্রথম মৌসুমে অতিথি হয়ে এসেছিলেন দেশসেরা তারকারা।
তবে এরই সঙ্গে তার গ্লোয়িং চেয়ারে বসা শেষ হয়ে যাচ্ছে না। ইতোমধ্যে দ্বিতীয় মৌসুম শুরু করে দিয়েছেন অপি করিম। সোমবার (২৮ ডিসেম্বর) থেকে 'অপি’স গ্লোয়িং চেয়ার সিজন টু'র দৃশ্য-ধারণে অংশ নিচ্ছেন তিনি। প্রথম দিনে অতিথি হয়ে এসেছিলেন অমিতাভ রেজা, মুন্নি সাহা-সহ অনেকেই। দৃশ্য-ধারণ হচ্ছে তেজগাঁওয়ের চ্যানেল নাইনের স্টুডিওতে।
এবিষয়ে অনুষ্ঠানটির নির্মাতা শাহরিয়ার শাকিল জানান, ‘দ্বিতীয় মৌসুমে এসে এর অনেক কিছুই পাল্টেছে। তবে অনুষ্ঠানের ধরণ অতোটা বদলায়নি। কিন্তু সেট থেকে শুরু করে অতিথি তালিকা- নতুন কিছু পাবেন দর্শকরা।’