বলিউডে বেশ কৌতুহলের আনাগোনা চলছে প্রখ্যাত নির্মাতা বিধু বিনোদ চোপড়ার আসন্ন চলচ্চিত্র ‘ওয়াজির’ নিয়ে। ট্রেলার দেখে ধারনা পাওয়া যায় এটি একটি অ্যাকশন থ্রিলার ঘরানার চলচ্চিত্র।
কিন্তু দর্শকদের ধরনাকে হতাশ করে চলচ্চিত্রটির অভিনেতা ফারহান আখতার জানান, ‘ওয়াজির’ থ্রিলার নয়। এটি ইমোশনাল ড্রামা। তিনি আরো বলেন, ‘ছবিটিতে প্রেম ও বন্ধুত্বের সম্পর্কের মধ্যে আবেগের একটি বড় জায়গা আছে। তবে পুরো ছবিটি থ্রিলার নয়। অ্যাকশন এবং থ্রিলারের আঁচ আছে। পুরো ছবিটি দেখলে বোঝা যাবে আসলে এটি একটি ইমোশনাল ড্রামা।’ অসমবয়সী দুই বন্ধুর গল্প ‘ওয়াজির’।
দাবার পঙ্গু গ্র্যান্ডমাস্টারের ভূমিকায় অমিতাভ বচ্চন ও সন্ত্রাসদমন অফিসারের চরিত্রে আছেন ফারহান আখতার। তাদের বন্ধুত্ব নিয়ে ছবির গল্প। সঙ্গে আরো আছেন জন আব্রাহাম, অদিতি রাও হায়দারি এবং নীল নীতেন মুকেশ। আগামী ৮ জানুয়ারী মুক্তি পেতে যাচ্ছে ‘ওয়াজির’।