কারণ-অর্জুন দুই ভাইকে আবারো একসাথে দেখার জন্য দীর্ঘদিন ধরেই অপেক্ষা করছেন সারা বিশ্বের শাহরুখ-সালমানের ভক্তরা। বলিউডের ইতিহাসে সবচেয়ে বড় নাম হচ্ছে এই দুইটি। ছবির পোস্টারে শাহরুখ বা সলমনের নাম থাকলেই ছবি ‘হাউজফুল’ বক্স অফিসে ছবিটির নামের পাশে কাঁড়ি কাঁড়ি টাকার মুনাফা।
যার উদাহরণ এ বছরেই পেয়েছে তাদের ভক্তবৃন্দ। ছবির গল্প মৌলিক নয়, চিত্রনাট্যেও তেমন কিছু নেই।কিন্তু ছবিটি সুপার হিট। শুধুই সালমন আর তাতেই দেশ-বিদেশের বক্স অফিস মিলিয়ে প্রেম রতন ধন পায়ো ছবির মোট আয় ৪৩২ কোটি টাকা পেরিয়েছে। আর বজরঙ্গী ভাইজান ছবিটির দেশ-বিদেশ মিলিয়ে মোট আয় ৬২৬ কোটি টাকা। আর দিন দশেক আগে মুক্তি পাওয়া শাহরুখের দিলওয়ালে ছবিটির এখনও পর্যন্ত মোট আয় ২৭৩.৫ কোটি টাকা।
অনেক দিন ধরেই নানা কারণে নিজেদের মধ্যে দূরত্ব রেখে চলছিলেন এই দুই মহা-তারকা। একটা সময় এটা ধরেই নেওয়া হয় যে ‘কারণ-অর্জুন’ দু’জন দু’জনকে মোটেই পছন্দ করেন না। তাই একে অপরকে নানা ছুতোয় এড়িয়ে চলেন। কিন্তু সম্প্রতি-কালে একে অপরের ছবির প্রচারে, ইফতার পার্টিতে, ‘বিগ বস’-এর মঞ্চে বারবার একসঙ্গে দেখা গিয়েছে এই দু’জনকে।আর এতেই বলিউড বাতাসে শুরু হয়েছে নতুন জল্পনা। দুই মহা-তারকার অগণিত ফ্যান স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন কারণ-অর্জুনকে আবারও দেখা যাবে সিনেমা হলের রুপালি পর্দায়। কিন্তু না, তাদের স্বপ্ন সত্যি হবে না।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছেন "একসঙ্গে ছবিতে কাজ করার কোন ধরনের পরিকল্পনাই নেই।” তিনি এর সঙ্গে তিনি যোগ করেন, “আপনারা যদি আমাদের ক্যালেন্ডার দেখেন, সেখানে কোনও খালি জায়গা নেই একসঙ্গে অন্য কোনও ছবি করার। বিশেষ করে আমার আমার ক্যালেন্ডারে আর কোনও ফাঁকা জায়গা নেই। আমি নিশ্চিত, সলোমনও ব্যস্ত। ও এখন ‘সুলতান’-এর শুটিং নিয়ে ব্যস্ত। এর পর আরও একটা ছবিতে কাজ শুরু করার কথা।” তাই আরও একটা বছরের জন্য এটা নিশ্চিতভাবেই বলা যেতে পারে এক সঙ্গে কোনও ছবিই করবেন না শাহরুখ-সলোমন।
২০০২-এ মুক্তি পাওয়া ‘হাম তুমহারে হ্যায় সনম’ ছবিতে শেষ এক সঙ্গে দেখা গিয়েছিল এই দু’জনকে। তার পর পেরিয়ে গিয়েছে তেরো বছর। বলিউড আবার কবে দেখবে দুই মহাতারকাকে এক সঙ্গে? মেরে কর্ণ-অর্জুন কব আয়েঙ্গে!