ফোর্বস ম্যাগাজিনের স্টার্টআপ সহায়তাকারী প্রতিষ্ঠান ওয়াই কম্বিনেটর তাদের ২০১৫ সামিটে বিশ্বসেরা ৫০০ স্টার্টআপের র্যাংকিং প্রকাশ করে। এই তালিকায় নবম স্থান দখল করেছে দেশের অনলাইন গ্রোসারি শপ চালডাল ডটকম।
২০১৩ সালে দেশীয় এই স্টার্টআপ চালু করেন ওয়াসিম আলিম, তেজাস বিশ্বনাথ ও জিয়া আশরাফ। ফোর্বসের তালিকায় স্থান পাওয়াকে নিজেদের অর্জন ও অনুপ্রেরণা হিসেবে দেখছেন তারা।