২০১৫-তে সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপ গেছে ১০ লাখ শরণার্থী

চলতি বছর সমুদ্র পেরিয়ে দশ লক্ষেরও বেশি শরণার্থী ইউরোপে পৌঁছেছেন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার বরাত দিয়ে বিবিসি এই কথা জানিয়েছে।
 
ইউরোপে আসা ১০ লাখ ৫শ৭৩ জন ইউরোপে এসেছে বলে জানা গেছে। এর ৮০ শতাংশই ( ৮ লক্ষ, ৪৪ হাজার) তুরস্কের মধ্য দিয়ে লেসবস দ্বীপে অবতরণ করেছে।  আর বাকি ২০ শতাংশ মানুষ (১ লক্ষ, ৫০ হাজার) এসেছে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লিবিয়া থেকে ইতালিতে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপে এটা সবচেয়ে ভয়াবহ শরণার্থী সংকট।
 
গত বছর মাত্র ২ লক্ষ, ১৬ হাজার মানুষ এসেছিল যার প্রায় পাঁচগুণ বৃদ্ধি পেয়েছে এই বছর। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বিশেষ করে সিরিয়ায় গৃহযুদ্ধ ও ইসলামিক স্টেটের জঙ্গি কর্মকাণ্ডের কারণে এই শরণার্থী সংকট এত বেশি সংখ্যক শরণার্থী ইউরোপে এসেছে। বিবিসি।