কেন্দ্র দখল, শুরুর আগেই ব্যালটে সিল, জাল ভোট, ব্যালট ছিনতাই, কেন্দ্র থেকে দলীয় প্রার্থীদের এজেন্টদের বের করে দেয়াসহ পৌর নির্বাচনের সার্বিক পরিস্থিতি তুলে ধরতে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছে বিএনপি।
বুধবার দুপুর ২টার দিকে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে বলে জানা গেছে।