নির্বাচন বিতর্কিত করতেই বিএনপির অভিযোগ: খালিদ

 
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনকে বিতর্কিত করতেই অনিয়মের অভিযোগ তুলছে বিএনপি। বুধবার দলীয় সভানেত্রীর কার্যালয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।
 
খালিদ মাহমুদ বলেন, বিএনপি মূলত নির্বাচন করতে আসেনি, নির্বাচনকে বিতর্কিত করাটাই তাদের উদ্দেশ্য। বিদেশিদের সামনে নির্বাচন নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পূর্বঘোষিত যে এজেন্ডা নিয়েছেন- তা বাস্তবায়ন করতেই তারা এই ধরনের বিতর্কিত কথা বলে যাচ্ছে।
 
তিনি বলেন, দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অধিকাংশ এলাকায় শান্তিপূর্ণভাবে ভোট চলছে। পৌর নির্বাচন নিয়ে বিএনপির উদ্দেশ্যে হচ্ছে বিশৃঙ্খলা তৈরি করা।
 
এর আগে সকালে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, নির্বাচনের ফল পক্ষে নিতে সরকার কারসাজি করছে। আমরা আগেই এই আশঙ্কা প্রকাশ করেছিলাম।