বিশ্বের সেরা ক্রিকেটারদের মধ্যে আলোচিত মাহেন্দ্র সিং ধোনি। ২০১৬ সালের ২ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে ভারতীয় ক্রিকেটার মাহেন্দ্র সিং ধোনিকে নিয়ে নির্মিত ছবি ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’।নীরাজ পাণ্ডে পরিচালিত ছবিটিতে ধোনির চরিত্রে অভিনয় করবেন সুশান্ত সিং রাজপুত।
এবিষয়ে এক টুইটার বার্তায় সুশান্ত নিজেই ছবিট মুক্তির তারিখ নিশ্চিত করে জানান, 'ফক্স স্টার স্টুডিও এবং ইন্সপায়ার্ড এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নির্মিত হতে যাওয়া এম এস ধোনি ছবিটির বেশিরভাগ শুটিং চলছে রাঁচিতে। আর আমি এই ছবিটিতে ধোনির চরিত্রে অভিনয় করতে আমি খুবই উচ্ছ্বসিত।'
ছবিতে সুশান্তের বাবা অর্থাৎ ধোনির বাবার চরিত্রে অভিনয় করবেন অভিনেতা অনুপম খের। আর কিয়ারা আদভানি থাকবেন ধোনির স্ত্রীর ভূমিকায়।
সূত্র: এনডিটিভি