ডিজিটাল নম্বরপ্লেট: সময় বাড়ল ৩ মাস

 
যানবাহনে রেট্রো-রিফ্লেকটিভ নম্বরপ্লেট এবং বেতার তরঙ্গ শনাক্তকরণ (রেডিও ফ্রিকোয়েন্সি আইডেনটিফিকেশন) ট্যাগ সংযোজনের সময় আরো তিন মাস বাড়িয়েছে সরকার। বৃহস্পতিবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এই নির্দেশনার কথা জানায়।
 
নতুন সময়সীমা অনুযায়ী, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যেসব যানবাহনের নিবন্ধন দিয়ে থাকে, সেসব যানবাহন আগামী ৩১ মার্চের মধ্যে ডিজিটাল নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগ সংগ্রগ করতে পারবে।
 
এর আগে ৩১ ডিসেম্বরের মধ্যে ডিজিটাল নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগ সংগ্রহ করতে বলা হয়েছিল।
 
২০১২ সালের ৩১ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোটরযানের আরএফআইডি ট্যাগ, রেট্রো-রিফ্লেকটিভ নম্বর প্লেট ও ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের উদ্বোধন করেন।