কাজল অনেক আগেই মা হওয়ার স্বাদ অনুভব করেছেন। দুই সন্তানের গর্বিত মা তিনি। তাই তার দিয়িত্বতাও বেশি। সেক্ষেত্রে নতুন মা যদি হন রানী মুখার্জী তাহলে তো দায়িত্বটা নিতেই হয়। সহোদরা না হলেও তিনি রানির বোন।
ছোট্ট আদিরাকে নিয়ে নিজেদের বাংলোতেও ফিরেছেন চোপড়া ঘরণী। এখন আদিরাকে বড় করে তোলার জন্য অনেক পরামর্শ পাচ্ছেন তিনি।সেক্ষেত্রে একজন অভিজ্ঞ মা হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন বলিউডের সর্বকালের সেরা রোমান্টিক অভিনেত্রী কাজল।
রানির জন্য তাঁর সাজেশন, মেয়েকে বড় করার ক্ষেত্রে নিজের মনকে সবচেয়ে গুরুত্ব দেওয়া উচিত। অনেকে অনেক কিছু বলবেন। কিন্তু মা হিসেবে আদিরার জন্য রানি যেটা ঠিক মনে করবেন, সেটাই করা উচিত। কাজল নিজের সন্তানদের কোনোভাবেই অন্য কারও পরামর্শে মানুষ করেননি। সে পরামর্শ রানিকেও দিয়েছেন তিনি।