অমিতাভের সাথে স্ক্রিন শেয়ার করছেন অদিতি

এবার অমিতাভ বচ্চনের সাথে স্ক্রিন শেয়ার করছেন বলিউডে রকস্টার খ্যাত নায়িকা অদিতি রাও হায়দার। শুধু তাই নয় সঙ্গে থাকছেন ফারহান আখতারও।
 
‘রকস্টার’ বা ‘দিল্লি ৬’এর মত চলচ্চিত্রে অভিনয় করে নিজের দক্ষতাকে ভালই প্রমাণ করেছেন। আর এখন নিজের অভিজ্ঞতার ঝুলিকে আরও একটু শক্তিশালী করার সুযোগ পেলেন তিনি। কিন্তু তবুও তার নিজেকে ‘আউটসাইডার’ মনে হয়।
 
এবিষয়ে অদিতি বলেন, ‘আসলে আমার পিছনে কোন বড় প্রোডাকশন হাউস, কোন পরিচালক বা কোন বড় তারকা ছিলেন না। আমি স্টেপ বাই স্টেপ ইন্ডাস্ট্রিতে এগিয়ে গিয়েছি। বাইরে থেকে এসেছিলাম। এমনকি কাউকে চিনতামও না। কোন গেম খেলার কথা ভাবিনি। শুধু পরিশ্রম করে অভিনয় করেছি। আজও প্রতিটি দিন আমি পরিশ্রম করি যাচ্ছি। আর এটা করতেই আমার ভাল লাগে।’