নতুন অ্যালবাম নিয়ে আসছেন তিশমা

নিজের লেখা গান নিয়ে আজ বৃহস্পতিবার প্রকাশ হতে যাচ্ছে তিশমার ১২ তম অ্যালবাম। ইংলিশ ও বাংলা মোট ১২টি গান থাকছে অ্যালবামটিতে।
 
এবিষয়ে তিশমা জানান, গত অ্যালবাম গুলোর ধারাবাহিকতায় এই অ্যালবামেও নিজের লেখা কিছু গানের পাশাপাশি সুর-সংগীতায়োজনও করেছি আমি। আমি চেষ্টা করেছি শ্রোতাদের চাহিদা পূরণ করতে। আশা করি আমি তা পেরেছি।'
IMG0
এছাড়া নতুন বছরে আসবে ‘রকস্টার’ শিরোনামের  নতুন একক ও ডকুমেন্টারি অ্যালবাম ‘রক প্রিন্সেস এক্সপোজড’। তার আগে ভক্তদের আগ্রহের কথা চিন্তা করে বছরের শেষদিন ‘মেসমেরাইজড’ প্রকাশ করছেন তিনি।
 
উল্লেখ্য, এপর্যন্ত তিশমার প্রকাশিত অ্যালবামগুলো হলো- তারা, চাঁদ,  সূর্য,  বাউলা প্রেম,  শ্যাম রাখি না কুল রাখি,  মাটির পুতুল,  ছলনার দাবা,  এক্স ফ্যাক্টর,  এক্সপেরিমেন্ট,  এক্সপেরিমেন্ট রিলোডেড  ও  হিপনোটাইজড ।