আসছে ফ্যাশনের সিক্যুয়েল

নতুন বছরে আসছে হলিউডে ২০০৮ সালের সর্বাধিক আলোচিত চলচ্চিত্র ‘ফ্যাশন’ এর সিক্যুয়েল। পরিচালিত মধু ভাণ্ডার এরই মধ্যেই চলচ্চিত্রটি নিয়ে পরিকল্পনা করছেন বলেও জানা গেছে। 
 
এবিষয়ে ভারতীয় চলচ্চিত্র সমালোচক তরুণ আদর্শ তার টুইটারে জানিয়েছেন,' ‘২০১৬ সালের মাঝামাঝিতে ‘ফ্যাশন ২’ আনার পরিকল্পনা করছেন পরিচালক মধুর ভাণ্ডারকর। ত্রিভুজ প্রেমের মতো ফ্রেশ বিষয় ছবিটির। খুব শিগগীরই প্রথম-সারির কোন নায়িকাকে চুক্তিবদ্ধ করা হবে ছবিটির জন্য।’ 
 
এর আগে আলোচিত ফ্যাশন চলচ্চিত্রটিতে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া, কঙ্গনা রানাওয়াত এবং আরো অনেকে।  চলচ্চিত্রটিতে অভিনয়ের জন্য জাতীয় পুরষ্কার পেয়েছিলেন এই বছরের সবচেয়ে আলোচিত তারকা  প্রিয়াঙ্কা ও কঙ্গনা।