বাড়ি ভাড়া নিতে এসে সুপ্তির সাথে দ্বিতীয়বারের মত দেখা হয় অর্ণবের। তাদের প্রথম পরিচয় হয়েছিলো একটা দুর্ঘটনার মাধ্যমে। অর্ণবের গাড়িতেই সুপ্তির এক্সিডেন্ট হয়েছিলো। কথা বলতে গিয়ে এক পর্যায়ে সুপ্তিকে ভালো লেগে যায় তার।
IMG0
একদিন তাকে বিয়ের প্রস্তাবও দিয়ে দেয়। কিন্তু তখন অর্ণব জানতে পারে সুপ্তির আরেক জীবনের কথা। সে আসলে বিবাহিত। তার স্বামী তাকে খুবই ভালোবাসতো। কিন্তু একদিন সুপ্তি জানতে পারে তার স্বামীর এইচআইভি পজিটিভ।
এমন অবস্থায়ই সুপ্তির স্বামী একদিন রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনায় মারা যায়- এমন গল্প নিয়ে এগিয়ে যায় নাটক ‘শিরোনামে তুমি’। ফয়সাল খান রিপনের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন সজল, সাদিয়া ইসলাম মৌ, আদনান প্রমুখ। ১ জানুয়ারি, শুক্রবার সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।