প্রচণ্ড শীতে যখন মুম্বাই নগরীতে বিরাজ করছে হিম শীতল নীরবতা। ঠিক তখনই নিজেদের ব্রেক-আপের গুজবকে পিছনে ফেলে চলতি বছরের আলোচিত জুটি রণবীর ও ক্যাটের জীবনের উদয় হয় আরও একটি বসন্তের।
IMG0
এটা কোন চলচ্চিত্রের স্ক্রিপ্ট নয় বাস্তব জীবনেই কোন এক একান্ত রাতে একটি চুমুতেই চুরমার হয়েছে তাদের ব্রেক-আপ গুজব। আর 'পাপারাতজি'র ক্যামেরায় ধরা পড়ল সে ছবিই।
২০১৬-তে নিজেদের আপ কামিং ফিল্মের শূটিংয়ের জন্য মুম্বাইয়ের এক পাঁচ তারা হোটেলে উপস্থিত ছিলেন বলিউডের এই দুই হার্ট থ্রব। একাই বসে ছিলেন রণবীর। হঠাৎ উপস্থিত ক্যাট। দুজনের ঠোঁট দুটো কথা বলল, তবে ঠোঁটেই। তারপর ১৮০০ সেকেন্ড (৩০ মিনিট) একে অপরকে আলিঙ্গন করেই দাঁড়িয়ে থাকা। ব্যাল-কনিটা টাইটানিকের মাস্তুল, আর ক্যাট-রণ যেন রোজ-জ্যাক।