বেলজিয়ামে হামলা পরিকল্পনাকারী সন্দেহে গ্রেফতার ৬

নতুন বছরের উদযাপনের অনুষ্ঠানে হামলার পরিকল্পনাকারী সন্দেহে বেলজিয়ামে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে জঙ্গি হামলার আশঙ্কায় ব্রাসেলসের আতশবাজির অনুষ্ঠান বাতিল করা হয়েছিল।
 
ব্রাসেলসের মোলেনবিক এলাকার জঙ্গিরাই ছিল প্যারিস হামলার নেপথ্যে। সেই স্থানসহ বেশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে এই ছয়জনকে গ্রেফতার করা জয়। গ্রেফতার হওয়া ছয়জনের কারোরই পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এর আগে গত ২৬ ডিসেম্বর সাঈদ এস ও মোহাম্মদ কে নামে দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে থার্টি ফার্স্ট নাইটে জঙ্গি হামলার পরিকল্পনা করেছিল। বিবিসি।