নতুন বছরে হিংসা-বিদ্বেষ পরিহার করে দেশবাসীকে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ। ইংরেজী নববর্ষ উপলক্ষে আজ এক বাণীতে তিনি দেশবাসীসহ প্রবাসী বাংলাদেশিদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বিরোধীদলীয় নেতা আশা প্রকাশ করেন, নতুন বছর সবার জীবনের সকল প্রকার ব্যর্থতা ও গ্লানি মুছে দিবে এবং বয়ে আনবে অনাবিল সুখ,শান্তি ও সমৃদ্ধি। ২০১৬ সালে সম্ভাবনার দ্বার উন্মুক্ত করে দেশের জন্য আরও অর্জন ও সাফল্যের বছর হয়ে ওঠবে।