বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নতুন বছরকে গণতন্ত্র-শান্তি-অগ্রগতির বছরে পরিণত করতে হবে বলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে প্রত্যাশা ব্যক্ত করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, “দেশে অজস্র রক্তঋণে অর্জিত গণতন্ত্র অপহৃত হয়েছে। গণতন্ত্রবিরোধী শক্তি জনগণের সকল অধিকারকে বন্দি করে রেখেছে। এ অবস্থায় সব গণতান্ত্রিক শক্তির মিলিত সংগ্রামে বহুদলীয় গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে।”
দেশে-বিদেশে সংঘাত আর অশান্তির ঘটনা প্রবাহে নতুন বছরটিকে গণতন্ত্র, শান্তি ও অগ্রগতি বছরে পরিণত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান বিএনপি নেত্রী।