বর্ষ শুরু টাইটেল :২০১৬

 
সারাবছর জুড়ে তারকা-কলাকুশলীদের নানা কার্যকলাপ আর কথাবার্তায় উঠে আসে বৈচিত্র্য। নিজেদের এই কর্মকাণ্ডের ভেতর দিয়েই প্রকাশ করেন তাদের স্বরূপ। আমরা বিনোদন প্রতিদিনের পক্ষ থেকে গত ৪ বছর ধরেই এই বর্ষসেরা টাইটেল প্রকাশ করছি বিগত বছরের চালচলন বিচারে। সেই ধারাবাহিকতায় এবারে ক’জন উল্লেখযোগ্য তারকা শিল্পীর টাইটেল প্রকাশ করা হলো।
 
রুনা লায়লা
 
‘সুরের ছক্কায় হাফ সেঞ্চুরি’
 
মাহী
 
‘কখন কি-যে বলি! কখন কি-যে করি!’
 
অনন্ত জলিল
 
‘আমিই বাংলাদেশেরসবচেয়ে বড় তারকা!’
 
শাবনূর
 
‘অস্ট্রেলিয়ার খাবার খেয়ে মোটা হয়েছি, বাংলাদেশের খাবারে শুকনো হবো!’
 
সুজানা
 
‘হূদয় আমার হূদয়ের যোগ্য নয়!’
 
মিলা
 
‘সুন্দরী কমলা বনবাস থেকে  নাচে ফিরেছে’
 
নীরব
 
‘প্রেম নীরবে করা যায়, বিয়ে করা যায় না!’
 
রিয়াজ
 
‘স্বাস্থ্যই সকল সুখের মূল!’
 
চন্দন সিনহা
 
‘নিঃস্ব দিয়ে বিশ্ব জয়!’
 
ফারিয়া
 
‘এফবিতে আমার অনেক ফলোয়ার; সুতরাং আমিই অনেক বড় নায়িকা!’
 
অ্যামব্রিন
 
‘সারামাস মাঠে থাকলাম, ফাইনালটা মিস হয়ে গেল। ইহা অনৈতিক- অনৈতিক!’
 
মোশাররফ করিম
 
‘বোকা বাক্সের হিট মেশিন’
 
নায়লা নাঈম
 
‘ভাইরাস! ভাইরাস! আমার সব ছবি ভাইরাসে খেয়ে ফেলেছে!’
 
তিশা
 
‘জয়া মম’র উত্তরসূরি’
 
ইমরান
 

‘গাইতে গাইতে শীর্ষে’