১. শাকিব খান
২. আরেফীন শুভ
৩. মিশা সওদাগর
২০১৫-তে চলচ্চিত্রের এক, দুই, তিন হিসেব করলে দ্বিধায় পড়তে হয়! দেশি তারকা থাকবে, না যৌথ নামে ওপার বাংলার যে তারকার কাজ করেছেন তারা আসবেন। এরপরও সর্বাধিক আয়ে সেরা অভিনেতা হিসেবে শাকিব খানই রয়েছেন। দর্শক চাহিদা, হল হাউজফুল এবং কমপ্লিট হিরো হিসেবে শাকিবের পরে আরেফীন শুভ’র নামটি উচ্চারিত হলেও ব্যবসা সফলতার দিক দিয়ে সে দৌড়ে অনেক পিছিয়ে। যদিও ‘ছুঁয়ে দিলে মন’ নামের একটি ছবি প্রশংসিত হয়েছে। কিন্তু শাকিবের ‘লাভ ম্যারেজ’সহ অন্যান্য ছবির অ্যাভারেজ ব্যবসায় সে অঙ্ক কিছুই না। তৃতীয় নায়ক কে এটা বলাও মুশকিল। সোহম না ওম। কিন্তু ওরা তো বাংলাদেশের নায়ক নন! আবার আমাদের ছবির নায়ক! সেই দ্বিধা আর সঙ্কটেই কেটেছে এ বছর। সেই হিসেবে গত বছরের সেরা অভিনেতার তালিকায় অবশ্যই আসবে মিশা সওদাগর। শক্তিমান এই অভিনেতা নিজের ভিলেন ইমেজ ভেঙে বিভিন্নধারার কাজ করেছেন ২০১৫ সাল জুড়ে।