তেল আবিবের পানশালায় গুলি: নিহত ২

 
ইসরাইলের রাজধানী তেল আবিবের একটি পানশালায় বন্দুকধারীর গুলিতে দুই ব্যক্তি নিহত ও সাতজন আহত হয়েছেন। পুলিশের বরাত দিয়ে বিবিসি অনলাইনের খবরে জানানো হয়েছে, বন্দুকধারী স্বয়ংক্রিয় একটি রাইফেল থেকে পানশালার ভেতর গুলি চালান।
 
হামলাকারীকে খুঁজে বের করতে ব্যপক অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। শহরে যে এলাকায় হামলার ঘটনাটি ঘটেছে সেখানে বেষ্ঠনি দিয়ে ঘিরে রেখেছে পুলিশ।
 
হামলার কারণ সম্পর্কে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। গত কয়েক মাসে ইসরাইল অধিকৃত বিভিন্ন এলাকায় বহু প্রাণঘাতী আক্রমণের পর এই হামলা হলো। তখন ১৩১ জন ফিলিস্তিনি ও ২১ জন ইসরাইলি নিহত হয়েছিল। 
 
তবে শহরের মেয়র সাংবাদিকদের জানিয়েছেন, 'মনে হচ্ছে হামলার পেছেনে জাতীয়তাবাদী চেতনা কাজ করে থাকতে পারে।'
IMG0
IMG1
পুলিশের মুখপাত্র মাইকি রোসেনফেল্ড জানিয়েছেন, হামলার পেছেনে সন্ত্রাসবাদী উদ্দেশ্য রয়েছে নাকি স্রেফ অপরাধমূলক ঘটনা তা পরিষ্কার নয়। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।
 
নিরাপত্তা বাহিনীর সন্ত্রাসবিরোধী ইউনিট ও গোপন বাহিনীগুলো তেল আবিবের বিভিন্ন এলাকায় কাজ শুরু করেছে।