এবার পরিচালনায় জেনিফার লরেন্স

অভিনয়, চিত্রনাট্যের পর এবার পরিচালনাতেও অভিষেক হচ্ছে জেনিফারের। শিগগিরই একটি ছবির ‘ক্যাপ্টেন অব দ্য শিপ’ হচ্ছেন হলিউড ডিভা। এক সাক্ষাৎকারে জেনিফার নিজেই সে কথা স্বীকার করেন।
 
তিনি জানিয়েছেন, ‘রাসায়নিক অস্ত্রসস্ত্রের ওপর ভর করেই ছবির বিষয়বস্তু। কিন্তু সেখানে মিশবে কমেডি। আশা করি সবার ভালো লাগবে।’
 
মাত্র বাইশ বছরেই অ্যাকাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন জেনিফার লরেন্স। ‘সিলভার লাইনিংস প্লেবুক’-এ দুর্দান্ত অভিনয়ের সুবাদে এই পুরস্কার পেয়েছিলেন তিনি। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।
 
‘আমেরিকান হাসল’ ও ‘হাঙ্গার গেমস’ এর মত ছবিতে অসাধারণ অভিনয়ের পর হলিউডে নিজের ব্র্যান্ড তৈরি করে ফেলেছেন জেনিফার। শুধু অভিনয়েই জেনিফার থেমে থাকেননি। অ্যামি শুমারের সঙ্গে একটি ছবির চিত্রনাট্যও লিখে ফেলেছেন।