হাসপাতাল ছেড়েছেন বিদ্যা

 
হাসপাতাল ছেড়েছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। শুক্রবার নিজের জন্মদিনের দিন বাসায় ফেরেন তিনি। গত বুধবার কিডনি পাথর হওয়ার আশঙ্কায় মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিদ্যা।
 
টুইটারে বিদ্যা জানিয়েছেন, জন্মদিনে বাসায় ফিরে ভালো লাগছে। আপানাদের ভালোবাসা, প্রার্থনা ও শুভেচ্ছার জন্য আপনাদের ধন্যবাদ। আপনাদের সবাইকে শুভ ২০১৬!!
 
নতুন বছর উদযাপন করতে স্বামী সিদ্ধার্থ রায় কাপুরকে নিয়ে দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা ছিল বিদ্যার। কিন্তু বিদ্যা পেটে প্রচণ্ড ব্যথা শুরু হওয়ায় সেই পরিকল্পনা বাদ দেয়া হয়। খবর: এনডিটিভি।