মার্কিন যুক্তরাষ্ট্রে কঠোর অস্ত্র নিয়ন্ত্রণ আইন করতে নিজের নির্বাহী ক্ষমতা প্রয়োগ করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। মার্কিন কংগ্রেস এই বিষয়ে কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়া তিনি এই পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছেন।
২০১৬ সালের প্রথম ভাষণে ওবামা বলেছেন, তিনি অ্যাটর্নি জেনারেলের সঙ্গে এই বিষয়ে কথা বলবেন। তার এই বক্তব্যের পরে ব্যক্তিগত বন্দুক রাখার সমর্থক বিভিন্ন গোষ্ঠী ও রিপাবলিকানরা তার সমালোচনায় হামলে পড়বে বলে মনে করা হচ্ছে। কিন্তু বারাক ওবামা জানিয়েছেন তিনি অনেক বাবা-মা, শিক্ষক ও শিক্ষার্থীর কাছ থেকে এই সহিংসতা বন্ধ করতে চিঠি পেয়েছেন। ওবামা এই সহিংসতা বন্ধে বেশ কয়েকবার উদ্যোগ নেয়ার চেষ্টা করেছেন। সেইসব চেষ্টা ব্যর্থ হওয়াতেই নিজের নির্বাহী ক্ষমতা প্রয়োগ করার সিদ্ধান্ত নিয়েছেন ওবামা বলেন, কয়েক মাস আগে আমার টিমকে বলেছিলাম গোলাগুলি সংশ্লিষ্ট সহিংসতা কমাতে আমি কী করতে পারি। এরই ধারাবাহিকতায় আমি অ্যাটর্নি জেনারেল লোরেটা লিঞ্চ এর সঙ্গে কথা বলবো।
IMG0
ওয়াশিংটন পোস্ট এই সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে কথা বলে জানিয়েছে, ওবামা অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলে নিজের নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে কঠোর বন্দুক নিয়ন্ত্রণ আইন করবেন যা আগামী সপ্তাহে উন্মুক্ত করা হবে। ওবামা বলেন, আমার অফিসের যতটুকু ক্ষমতা আছে তার সবটুকু ব্যবহার করে অস্ত্র নিয়ন্ত্রণ কার্যক্রম চালু করা হবে। আমরা জানি যে সব সহিংসতা বন্ধ করতে পারবো না। কিন্তু আমরা যদি একটিও সহিংসতা বন্ধ করতে পারি সেটাও অনেক কিছু। কংগ্রেস আমাদের সন্তানদের রক্ষা করতে পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।
IMG1
মার্কিন যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে আহত-নিহতদের পরিসংখ্যান রাখা গান ট্র্যাকার জানিয়েছে, ২০১৫ সালের ডিসেম্বর ৩ তারিখ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে ৩৫৩ টি গোলাগুলির ঘটনা ঘটেছে যার ৬২ টি হয়েছে স্কুলে। এই সময়ে ১২ হাজার ২২৩ জন মানুষ নিহত হয়েছে এবং দ্বিগুণ সংখ্যক মানুষ আহত হয়েছে। ওবামার ভাষণ এমন সময় এসেছে যখন টেক্সাসের রিপাবলিকান গভর্নর প্রকাশ্যে হ্যান্ডগান রাখার অনুমোদন দিয়েছে। বিবিসি ও রয়টার্স।