চলন্ত ট্রেনে কিশোরীকে ধর্ষণের ঘটনায় দুই সেনা সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গোহাটি এয়ারপোর্ট থেকে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন-পঙ্কজ কুমার ও বালাক কুমার যাদব। তাদের বিরুদ্ধে চলন্ত হাওড়া-অমৃতসর এক্সপ্রেসের একটি কম্পার্টমেন্টে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে।
এছাড়া মনজিরিস ত্রিপাঠি নামের আরেক জওয়ান পুলিশ হেফাজতে আছেন। তার বিরুদ্ধে ঐ কিশোরীকে জোর করে মদ পান করানোর অভিযোগ আনা হয়েছে। ঘটনার দিনই ত্রিপাঠিকে মধুপুর রেলওয়ে স্টেশন থেকে গ্রেফতার করে জিআরপি থানা পুলিশ।
ধর্ষণের শিকার ঐ কিশোরী বাড়ি থেকে পালিয়ে হাওয়া স্টেশন থেকে ঐ কম্পার্টমেন্টে উঠে পড়ে। এরপর সেখানে গণধর্ষণের শিকার হয় সে।
পরে পুলিশ মধুপুর রেলওয়ে স্টেশনে ট্রেনটি থেকে ঐ কিশোরীকে আহত অবস্থায় উদ্ধার করে। পরে ত্রিপাঠিকে গ্রেফতার করে পুলিশ। খবর: জিনিউজ।