এল সালভাদরে নতুন বছরের প্রথম দিনে শুরু হওয়া সহিংসতায় ১৫ জন নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে শুক্রবারের এই সহিংসতার খবর জানিয়েছে এপি।
দুইজন পুরুষ, দুইজন নারী ও ১১ বছরের এক শিশুকে পুলিশের পোশাক পড়া এক ব্যক্তি গুলি করে হত্যা করে। এই হত্যাকাণ্ড ঘটে সালভাদরের লস সেরিটোস এলাকায়। অন্য একটি ঘটনায় দেশটির ভ্যালে নুয়েভো এলাকায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে লিপ্ত হয় কয়েকজন সন্ত্রাসী। সেখানেও পাঁচজন নিহত হন। বিচ্ছিন্ন ঘটনায় সালভাদরজুড়ে আরো পাঁচজন নিহত হয়। এই হত্যাকা-ের পেছনে রাস্তার সন্ত্রাসীরাই রয়েছে বলে ধারণা করা হচ্ছে। দেশটির পর্যবেক্ষকদের মতে ২০১৫ সালে ৬ হাজার ৬৭০ জন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। প্রতিদিন গড়ে ১৮ জন মানুষ সহিংস মৃত্যুর শিকার হয়েছে। এপি।