ইন্ডিয়ান সঙ্গীত শিল্পী হিসেবেই পরিচিত হব আমি : আদনান সামি

সম্প্রতি ইন্ডিয়ান নাগরিক হিসেবে স্বীকৃতি পেয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আদনান সামি। সেই সাথে বছরের সেস ভাগে তার আনন্দে যোগ হল নতুন মাত্রা।
আর এই আনন্দকে সামি তার ভক্তদের সাথে ভাগাভাগি করার জন্য সম্প্রতি তিনি তার টুইটারে লিখেছেন, 'অনেক দিন পর মনে হল নিজের মাটিতে আছি। যদিও আমি কানাডার সরকার কর্তৃক স্বীকৃত।'
তিনি আরও জানান,  'আমি যখন জানতে পেরেছি ইন্ডিয়া আমাকে তাদের নাগরিক হিসেবে স্বীকৃতি দিয়েছে তখন আমার সবচেয়ে ভাল অনুভূতি হয়েছে। মনে হয়েছে আমি অনেক দিন পর নিজের দেশে এসেছি। এত দিন আমি পাকিস্তানি সঙ্গীত শিল্পী হিসেবে পরিচয় পেতাম। কিন্তু এখন থেকে আমি পরিচিত হব ইন্ডিয়ান সঙ্গীত শিল্পী হিসেবে। আর এটা আমার নতুন বছরের সেরা উপহার।'