ব্রাহ্মণবাড়িয়ায় তিনদিন ব্যাপী অদ্বৈত মেলা শুরু

অমর কথাশিল্পী অদ্বৈত মল্লবর্মনের জন্মবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া তিতাস আবৃত্তি সংগঠনের উদ্যোগে আজ শনিবার স্থানীয় শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে ৩ দিন ব্যাপী অদ্বৈত মেলা শুরু হয়েছে।
 
প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। 
 
বিশেষ অতিথি ছিলেন পৌরভার মেয়র মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ। 
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা মহিলা ভইাস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম  নিশাত। মেলায় বিভিন্ন ধরনের ১০টি স্টল স্থান পায়।