দুবাইয়ে জ্বলন্ত হোটেলের সামনে সেলফি তুলে বিপাকে দম্পতি

 
থার্টি ফার্স্ট নাইটে দুবাইয়ে জ্বলন্ত হোটেলের সামনে সেলফি তোলা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে তোপের মুখে পড়েছেন এক দম্পতি। ওই দম্পতি ইন্সট্রগ্রামে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘শুভ নববর্ষ প্রিয় দুবাই। আপনারা প্রতিবছরই আতশবাজি দেখিয়ে আমাদের বিস্মিত করেছেন, ইশ্বর আপনাদের নিরাপদে রাখুন।’
 
উল্লেখ্য, থার্টি ফার্স্ট নাইটে দুবাইয়ের পাঁচ তারকা ‘এড্রেস’ হোটেলে অগ্নিকাণ্ডে ১৪ জন আহত হন। নববর্ষ উদযাপন শুরুর কয়েক ঘণ্টা আগে ৬৪তলা হোটেলর ২০তলায় আগুনের সূত্রপাত হয়। তা কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়ে।
 

ওই দম্পতির সেলফির সমালোচনা করেছেন অনেকেই। কেউ কেউ একে ইতিহাসের সবচেয়ে ‘অসঙ্গত সেলফি’ হিসেবে মন্তব্য করেছেন।