উপস্থাপনা এত সহজ কাজ নয় : শান্তা জাহান

পৃথিবীর সকল মলিনতাকেই জয় করা যায় মিষ্টি হাঁসির দিয়ে। আর একজন উপস্থাপকের সবচেয়ে বড় গুনটি হল যেকোন পরিস্থিতিকে মিষ্টি হাঁসি দিয়ে জয় করা। সেক্ষেত্রে মিষ্টি হাসি আর শৈল্পিক উপস্থাপনে জুড়ি নেই চলতি সময়ের টিভি মিডিয়ার দর্শকপ্রিয় উপস্থাপক শান্তা জাহানের। একজন উপস্থাপক হিসেবে পরিচিত হতে ভালবাসলেও, তিনি টিভিসি ও নাটকেও কাজ করেছেন সখের বশে।
 
এবিষয়ে শান্তা ইত্তেফাককে জানান, উপস্থাপনার পাশাপাশি আমি অনেকটা শখের বসেই অভিনয় করি। তবে আমার সবচেয়ে ভাল লাগে উপস্থাপনা করতে। আর আমি একজন উপস্থাপক হিসেবে পরিচয় দিতেই বেশি ভালবাসি।' তিনি আরও বলেন, প্রথমে আমার কাছে অভিনয়টাকে অনেকটা কঠিন মনে হত। কিন্তু অভিনয় করার পর মনে হচ্ছে উপস্থাপনা করা খুব সহজ কাজ নয়, মানে আমি বলতে চাই উপস্থাপন কাজটি অনেক কঠিন। মানুষ উপস্থাপনাকে যতটা সহজ ভাবে আসলেই এতটা সহজ বিষয় নয়। একজন ভাল উপস্থাপকে অনেক কিছু মাথায় রেখেই একটি অনুষ্ঠান পরিচালনা করতে হয়। আর একজন দক্ষ উপস্থাপকের উপরই ভিত্তি করেই অনুষ্ঠানটি পরিপুর্নতা লাভ করে।'
IMG0
তার এই সময়ের ব্যাস্ততা প্রসঙ্গে তিনি জানান, 'যেহেতু নতুন বছর। তাই নতুন বছরে নতুন উদ্যমেই কাজ শুরু করার ইচ্ছে আছে। সেই ধারাবাহিকতায় বেশ কিছু কাজের প্রস্থাব আছে, বেশ কিছু কাজ এখনও করে যাচ্ছি। এর মধ্যে রূপচাঁদা সয়াবিন তেলের নতুন একটি টিভিসির কাজে হাত দিয়েছি। বাংলা ভিসনের সকাল বেলার রোদ্র' শিরোমানের একটি অনুষ্ঠানের কাজ শুরু করব অল্প কিছু দিনের ভিতর। এছাড়া এনটিভিতে প্রচারিত 'হাউস-৪৪' শিরোনামের নাটকের পরবর্তি পবের্র কাজ শুরু করার ইচ্ছে আছে।'
 
২০১২ সালে চ্যানলে নাইনে ‘সোনার বাংলা’ অনুষ্ঠানে কাজ করার মধ্যদিয়ে উপস্থাপনার কাজ শুরু করেন শান্তা। এরপর দেশের প্রায় সব টিভি চ্যানেলেই তিনি কাজ করে যাচ্ছেন স্বগর্বে।