‘মাস্তিজাদে’ বলিউড চলচ্চিত্রে নতুন মাত্রা যোগ করেছে : সানি

বলিউড চলচ্চিত্রের সেক্সচুয়াল দৃশ্য পুর্নতা পেয়েছে সানি লিওনের পদার্পনে। আর সেই ধারাবাহিকতায় সানি বেশ কয়েকটি চলচ্চিত্রে রগরগে দৃশ্যে অভিনয় করতে দেখা যায় তাকে। সম্প্রতি সানি পরিচালক মিলাপ জাভেরির ‘মাস্তিজাদে’ চলচ্চিত্রে অভিনয় করেন। সেখানেও সেক্সচুয়াল দৃশ্যে দেখা যায় তাকে। চলচ্চিত্রটিতে সানির সাথে অভিনয় করেন তুষার কাপুর ও বীর দাস।
 
শুরু থেকেই চলচ্চিত্র সমালোচকরা দাবি করছেন এটি একটি সেক্স কমেডি ভিত্তিক চলচ্চিত্র। কিন্তু এই বিষয়টি মানতে নারাজ  সানি, তার মতে এই চলচ্চিত্রটি একটি অ্যাডাল্ট কমেডি।
 
সম্প্রতি ‘মাস্তিজাদে’র ট্রেলার দেখার পর অনেকেই চলচ্চিত্রটিকে অশ্লীল বললেও, সানি বলছে, এই চলচ্চিত্রটি বলিউডে একটি নতুন মাত্রা যোগ করল। আর এখন থেকে এই ধরনের চলচ্চিত্রের ধারাবাহকতা থাকবে বলিউডে। এছাড়া সমস্ত সমালোচনার জবাব দিয়ে তিনি বলেন, ‘মাস্তিজাদে’ কোন সেক্স কমেডি বা পর্ন ছবি নয়। এটি একটি অ্যাডাল্ট মুভি।' আগামী ২৯ জানুয়ারি মুক্তি পাবে চলচ্চিত্রটি।