জাতীয় পার্টিকে (জাপা) জনগণ বিরোধী দল মনে করে না বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি বলেছেন, ‘সরকারে আমাদের মন্ত্রিত্ব রয়েছে। আমি প্রধানমন্ত্রীর বিশেষদূত। এতে আমাদের ইমেজ সংকট সৃষ্টি হয়েছে। এ কারণে দেশের জনগণ আমাদের প্রধান বিরোধী দল মনে করে না।’
শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাপার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।