গ্রামীণফোনের স্টার গ্রাহকরা আকর্ষণীয় সুদে ব্র্যাক ব্যাংকের বিভিন্ন ঋণ গ্রহণ করতে পারবেন।
এসব ঋণ সুবিধার মধ্যে আছে হোম লোন, চাকরিজীবি ও ডাক্তাররা মাত্র ৯.৫% বাত্সরিক সুদে ঋণ পাবেন। ব্যবসায়ী, নিয়োজিত এবং ভূমিমালিকগণ এই ঋণ পাবেন ১০% সুদে। হোম লোনের প্রসেসিং ফি হবে মাত্র ০.৫০%। চাকরিজীবিদের জন্য অটো লোন ও ব্যক্তিগত ঋণের সুদ যথাক্রমে ১২% ও ১৩% এবং ডাক্তারদের জন্য ব্যক্তিগত ঋণের সুদ ১৩%।
এ ছাড়াও স্টার গ্রাহকরা ব্র্যাক ব্যাংকের প্লাটিনাম, গোল্ড ও সিলভার ক্রেডিট কার্ডের বার্ষিক ফি মওকুফের সুবিধা পাবেন।