জন্মদিন উদযাপন হবে আর কেক কাটা হবে না এমনটা খুব একটা দেখা যায় না। কেক কাটার মধ্য দিয়েই জন্মদিনের আনন্দ পরিপূর্ণ হয়। তবে যুক্তরাষ্ট্রের ইদাহো অঙ্গরাজ্যের কিশোর জর্জের জন্মদিনে কেক কাটার উত্সব যেন ভয়াবহ এক দুর্ঘটনায় রূপ নিতে যাচ্ছিলো। বাড়ির সবাই হ্যাপি বার্থ ডে গান গাওয়ার পর জর্জ ফুঁ দিয়ে মোমবাতি নেভাতে গেলেই বাধে বিপত্তি। ফুঁ দেয়ার সাথে সাথেই কেকের মধ্যে বিস্ফোরণ হয়ে আগুন জ্বলে ওঠে। মোমবাতি নেভাতে গিয়ে মাথা নিচু করে ফুঁ দিলেও সৌভাগ্যক্রমে মুখে আগুনের ঝাপটা লাগেনি।
এ ঘটনার পর বাড়ির সবাই ভয় পেয়ে গেলেও পরে অবশ্য জানা গেছে এভাবে আগুন ধরে যাওয়ার কারণ। মূলত সদ্য তৈরি করা ঐ কেকের উপরে পাউডার সুগার ছড়ানো ছিলো এবং কেকের ঠিক চারপাশেই ছিলো বেশ কয়েকটি মোমবাতি। ঐ কিশোর মোমবাতিতে ফুঁ দেয়ার সাথে সাথেই ঐ পাউডার সুগার আগুনের সংস্পর্শে এসে আগুন লেগে যায়।
মিরর।