মুক্তি পেল ‘এয়ারলিফ্ট’ চলচ্চিত্রের ট্রেলার

শনিবার মুক্তি পেয়েছে বলিউডের জনপ্রিয় নায়ক অক্ষয় কুমার অভিনীত ‘এয়ারলিফ্ট’ চলচ্চিত্রের ট্রেলার।  অনলাইনে অ্যাকশন-ধর্মী এই চলচ্চিত্রে ট্রেলার মুক্তি পাওয়ার পর অক্ষয় তার টুইটারে এবিষয়ে তার ভক্তদের জানান, 'আশা করি ‘এয়ারলিফ্ট’ চলচ্চিত্রের মাধ্যমে ভক্তদের একটি ভিন্নধর্মী অ্যাকশন দিতে পারব।এজন্য আমি গর্বিত, খুশি ও উত্তেজিত।' 'এয়ারলিফ্ট' নিয়ে নিজের আবেগকে সামাজিক যোগাযোগের মাধ্যমে এভাবেই মেলে ধরেন অক্ষয়। বেবি ও হলিডে চলচ্চিত্রের পর আবার অ্যাকশন প্যাকড থ্রিলারে মুগ্ধ করতে আসছে অক্ষয়ের ‘এয়ারলিফ্ট’।
 
চলচ্চিত্রটিতে রঞ্জিত কাটিয়ার নামে এক ব্যবসায়ীর চরিত্রে দেখা যাবে অক্ষয়কে। নব্বইয়ের দশকে কুয়েতে ইরাক অতর্কিত হামলা চালালে আটকে পড়েন বহু ভারতীয়। আটকে পড়া ভারতীয়দের উদ্ধারকার্যে এগিয়ে আসেন রঞ্জিত-রূপী অক্ষয়। রুদ্ধশ্বাস উদ্ধারকার্যের প্রতিটি মুহূর্তই ধরা পড়েছে ‘এয়ারলিফ্ট’ চলচ্চিত্রে।