অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, জ্বালানি তেলের দাম নিয়ে একটি নীতিমালা করার পরই দাম পুনঃনির্ধারণ করবে সরকার। রবািবর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এমসিসিআই) প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকের সাংবাদিকদের তিনি এই কথা বলেন।
আবুল মাল আবদুল মুহিত বলেছেন, জ্বালানি তেলের দাম বিষয়ে আমাদের সুস্পষ্ট কোনো পলিসি নাই। অন্তত সেটা করার চেষ্টা আমরা করছি। সেটা হলে পরে আমরা আশা করছি, কিছু রিভিশন হবে। তবে নীতিমালা তৈরিতে ঠিক কতো সময় লাগবে সেটি জানানি তিনি।
তিনি জানান, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমার পরও দেশের বাজারে না কমানোয় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন ইতোমধ্যে ক্ষতি পুষিয়ে নিতে পেরেছে।
সর্বশেষ ২০১৩ সালে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১২২ ডলার। সেসময় বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাাড়ানো হয়। এতে প্রতি লিটার অকটেন ৯৯ টাকা, পেট্রোল ৯৬ টাকা, কেরোসিন ও ডিজেল ৬৮ টাকায় বিক্রি হচ্ছে। গত দুই বছর ধরে জ্বালানি তেলের দাম কমতে কমতে ৪০ ডলারের নিচে নেমে এলেও পুরনো লোকসান কাটাতে দাম অপরিবর্তিত রাখে সরকার।