অনিমেষ আইচের 'ভয়ংকর সুন্দর' শিরোমানের চলচ্চিত্রের মধ্য দিয়েই দেশিয় চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে অভিনেত্রী আশনা হাবিব ভাবনার। নিজের অভিনয় অংকে এরই ভেতরে মেধার চর্চা বা অভিনয়ে একটা পাকাপোক্ত স্থান করে নেবার পরেই চলচ্চিত্রে কাজ শুরু করলেন তিনি।
অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ শিরোনামের চলচ্চিত্রে কলকাতার পরমব্রত’র বিপরীতে কাজ করছেন তিনি। এর আগে বেশ কয়েকটি চলচ্চিত্রের প্রস্তাব পেলেও চরিত্র পছন্দ না হওয়ার দরুন কাজ করেননি তিনি।
IMG0
ভাবনা তার এই নতুন চলচ্চিত্র প্রসঙ্গে বলেন,‘ দেখুন, আমি মনে করি এখন নিজেদের স্বকীয়তা জানানোটা জরুরী। কারণ আমি কার সাথে কাজ করবো, বা কে আমার সাথে কাজ করবে এই বিষয়গুলো নিয়ে আমাদের আরও সিরিয়াস হওয়া উচিত।’
বিষয়টা আরও খানিকটা খোলাসা করেই ইত্তেফাক অনলাইনকে ভাবনা বলেন,‘ দেখুন ,‘পরমব্রত আমার সাথে বিভিন্ন কথার কথায় বলেছিল যে, আমার সাথে একটা কাজ করলেই হয়ে যাবে।