নতুন পরিচয়ে পরিচিত হলেন দেশের সঙ্গীত অঙ্গনের পরিচিত নাম সোহিনী আলম। শহুরে শ্রোতাদের কাছে তিনি পরিচিত ‘লক্ষিট্যারা ও ‘ক্ষ’ ব্যান্ডের গায়িকা হিসেবে। কিন্তু ক্যারিয়ারের এই পর্যায়ে তিনি নিজের নামের সাথে আজীবনের জন্য যোগ করলেন ‘আর্বোভাইরাস’ ব্যান্ডের গীতিকার ও গিটারিস্ট আসিফ আজগর রঞ্জনের নামটি।
গত ২৯ ডিসেম্বর লন্ডনে ছোট একটি আয়োজনের মধ্যদিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সোহিনী আলম রঞ্জন ও আসিফ আজগর। নিজের বিয়ের আনন্দের খবরটি সুদূর লন্ডন থেকে তার দেশি ভক্তদের জানানোর জন্য সম্প্রতি তিনি তাঁর ফাসবুকে কিছু ছবি সেয়ার দিয়ে জানান, 'বিয়ের আয়োজনটি ছোট আকারে করা হয়েছিল। এতে ঘনিষ্ঠ কিছু বন্ধু ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।'
সোহিনী আলম শহুরে শ্রোতাদের কাছে বেশ পরিচিত ‘লক্ষিট্যারা ও ‘ক্ষ’ ব্যান্ডের গায়িকা হিসেবে। এছাড়াও সোহিনী আলম গান গাওয়ার পাশাপাশি কমলা কালেক্টিভ নামের লন্ডনভিত্তিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত। তাদের প্রযোজিত প্রথম নাটক ‘বীরাঙ্গনা’ বিশ্বব্যাপী প্রদর্শনী হয়।