অবসরে যাওয়ার কথা ভাবছেন বলিউড কিং শাহরুখ খান। কয়েক দিন আগেই তিনি পা দিলেন পঞ্চাশে। জীবনের সব চাওয়ায় হয়ত পূরণ হয়েছে তার। তিনি তার সুদীর্ঘ চলচ্চিত্র জীবনে তার ভক্তদের দিয়ে গেছেন অসংখ্য জনপ্রিয় সব চলচ্চিত্র। তবে নিজ মুখে অবসরের ঘোষণা দিলেও তিনি জুরে দিয়েছেন একটি শর্ত।
শাহরুখ তার জীবনে অসংখ্য পুরষ্কার পেয়েছেন। কিন্তু আফসোস একবারের জন্যও তার নেয়া হয়নি জাতীয় পুরষ্কার জেতার স্বাদ। আর এই জাতীয় পুরস্কার পেলেই অবসরে যাবেন এমন কথাই জানিয়েছেন বলিউড বাদশাহ।
এবিষয়ে শাহরুখ জানান, 'জাতীয় পুরস্কার পাওয়ার পরই অবসর নেওয়ার কথা ভাবব, তার আগে নয়। আমি আমার জীবনে কোন কিছুই অপূর্ণ রাখবো না। আর তাই যে পর্যন্ত জাতীয় পুরষ্কার না পাচ্ছি আমি অভিনয় থেকে সরে যাব না।’ সেক্ষেত্রে তার পরবর্তী চলচ্চিত্র ‘ফ্যান’ এর জন্য জাতীয় পুরস্কার পেতে পারেন বলে আশা করছেন তিনি।