মতলব উত্তর উপজেলার এখলাছপুর লঞ্চঘাট সংলগ্ন অস্থায়ী বাজারে অভিযান চালিয়ে ১২০ কেজি জাটকা ইলিশসহ সোমবার সকালে আল-আমিন (২৪) নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরে মোহনপুর লঞ্চঘাট সংলগ্ন বেড়িবাঁধের পাশ থেকে ১২০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
জব্দকৃত জাটকা ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। মাছ ব্যবসায়ী আল-আমিনকে এক বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। মোবাইল কোট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভাশিস ঘোষ।
ইত্তেফাক/এএম