সংঘর্ষে ১৭ জনের মৃত্যুর পর এডেনে কারফিউ জারি

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় নগরী এডেন কর্তৃপক্ষ সোমবার নগরীটিতে কাউফিউ জারি করেছে। সহিংস ঘটনায় অন্তত ১৭ জনের প্রাণহানির পর এ কারফিউ জারি করা হয়েছে। সহিংসতার জন্য সন্দেহভাজন জিহাদিদের দায়ী করা হয়েছে।
 
সরকার পন্থী গণমাধ্যম ও নিরাপত্তা সূত্রগুলো একথা জানিয়েছে। এডেন নিরাপত্তা কমিশন গৃহীত সিদ্ধান্তের কথা উল্লেখ করে সাবানিউজ ডট নেট ওয়েবসাইট জানায়, কারফিউ স্থানীয় সময় রাত ৮টা  থেকে শুরু হয়ে ভোর ৫টা পর্যন্ত বলবৎ থাকবে। নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, রোববার এডেন বন্দরে ভয়াবহ সংঘর্ষে ১৭ জন নিহত হওয়ার পর কারফিউ জারির এই সিদ্ধান্তটি গ্রহণ করা হয়। নিহতদের মধ্যে এক কর্নেলসহ নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য রয়েছে। এএফপি।